Sunday, 15 October 2017

শক্তির উৎস পরিবর্তন 2020

                         অচিরাচরিত  শক্তির  প্রচলন ..
আমাদের দৈনন্দিন প্রয়োজনের তাগিদে নয় মানবজাতির কল্যাণের কথা এবং পরবর্তী প্রজন্মের কথা  ভেবে আর দেরি না করে অতি সত্তর আমাদের উচিত হবে এইধরণের শক্তির উৎস কে গ্রহণ করার মানসিকতা প্রত্যেকের মধ্যে নিয়ে আনা। আমার মতে  প্রত্যেকটি দেশের মানুষ তথা সরকার ( শুধুমাত্র পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ ব্যতীত ) এই প্রসঙ্গে কখনোই কোনো ভারী সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না। অচিরাচরিত শক্তির প্রচলনের ক্ষেত্রে আমার মতে প্রধান অন্তরায়গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাচীন কাল থেকে এপর্যন্ত এই ধরণের শক্তির আবিষ্কারকদের প্রাধান্য না দেওয়া এবং  অবহেলা করা। কিছু অপ্রচলিত শক্তির ব্যবহারের খেত্রে অধিক মূলধন অন্তরায় হয়ে থাকে। সরকার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে এ ধরণের শক্তির ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে এর উপাদানকে বাজারে  আরও সহজলভ্য করলে বিষয়টা অনেকটা লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারে। এইধরনের শক্তির ব্যবহারের বিপদকে লঘুতর করে এবং মানুষের মধ্যে সচেতনতা  আনতে একমাত্র উপযুক্ত  সরকারই  পারে  উল্লেখযোগ্য ভূমিকা নিতে।

                              আজকে পেট্রোলিয়াম উৎপাদক দেশগুলির আর্থিক বাড়বাড়ন্ত আর অন্যদিকে এই পণ্য ক্রয়কারী দেশগুলির অর্থনীতি পিছিয়ে পরার একমাত্র কারণ এই তৈলসামগ্রীর বহুল প্রচলন, যা শুধু আর্থিক মেরুকরণএর কারণ নয় সমাজ অর্থনীতি এবং সর্বোপরি জলবায়ু কে ক্রমশ অন্ধকারের পথে পরিচালিত করছে। আন্টার্কটিকার বর্তমান পরিস্থিতি আমাদের প্রায় সকলেরই  জানা, যে বৃহৎ এলাকা  বিক্ষিপ্ত ভাবে সেখানে গহ্ববরের আকার নিয়েছে তা বহু উচ্চস্তরীয়  মানুষ ও বিজ্ঞানীদের কপালে ভাজ টেনেছে, তবে এক্ষেত্রে কিছু বহিরাগত বা অপার্থিব শক্তির আভাস ও রয়েছে যার গতিবিধি মধ্যযুগীয় বা হিটলারি আমল থেকেই নজরে এসেছে অনেকের। তাছাড়া  আন্টার্কটিকার ওপর ওজোনস্তরের বিশালাকার গহ্ববর ও এক্ষেত্রে কম চিন্তার বিষয় নয়।
                   মহান বিজ্ঞানী নিকোলা টেসলার দেখানো পথ অনুসরণ করার সময় এখন উপস্থিত, এই 2020ই দেখবে মানব বিজ্ঞানের চরম উন্নতির প্রথম ধাপ।
                    আর বর্তমান সমাজকে তার গন্তব্যের অন্তিমলক্ষ্যে  পৌঁছতে হলে এই মুমুর্ষ সময় এ  অতি সন্তর্পনে  পদক্ষেপ নিয়ে এগোতে হবে। এবং এই সময়ে সরকারের কিছু হিতকর পদক্ষেপ এর প্রতি যাতে মানুষ আস্থা রাখতে সক্ষম হয় তার প্রতি সচেষ্ট হতে হবে। ধন্যবাদ 

No comments:

Post a Comment